ADVERTISEMENT

ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের সদর উপজেলার ছিলারচরে ট্রাকের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মৃধার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পূর্ব ছিলারচর এলাকার তনাই আকন (৪৫)।

পুলিশ জানান, সকাল ১০টার দিকে শিবচরগামী একটি খড় বোঝাই ট্রাকের সঙ্গে খোয়াজপুরগামী একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি ভ্যানের উপরে উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানচালক তনাই আকন মারা যায়। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে আঙ্গুলকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। পরিবারের অনুরোধে মৃতদেহ তাদের বুঝিয়ে দেয়া হয়। আর এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক কৌশলে পালিয়ে যায়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.