ADVERTISEMENT

করোনায় একদিনে শনাক্ত শূন্যের কোটায়, মৃত্যু দ্বিগুণ

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১২২ জন। এছাড়া গত একদিনে ১৩ হাজার ৭১৬ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৮৭ তে নেমেছে।

নতুন মৃতদের মধ্যে একজন ঢাকার, দুইজন খুলনার ও অপরজন বরিশাল বিভাগের। বাকি পাঁচ বিভাগে মৃত্যু নেই। বাকি ছয় বিভাগ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ও ময়মনসিংহে কোনো মৃত্যু নেই।

শনিবার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৭ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন। নতুন করে মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

এদিকে গত একদিনে ১৩ হাজার ৭১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৯৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৭ শতাংশ।

উল্লেখ্য, আগের দিন শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ১৯১ জনের শরীরে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.