ADVERTISEMENT

কর্ণফুলীতে ১০ মামলার সাজাপ্রাপ্ত আসামি মনির গ্রেফতার

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার আসামির নাম মনির আহমদ (৪৫)। সে উপজেলার খোঁয়াজনগর ৬ নং ওয়ার্ডের মৃত আব্দুল নবীর ছেলে।

১৮ ডিসেম্বর (শনিবার) সকালে উপজেলার ব্রীজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ।

তিনি জানান, চেক প্রতারণা করে মনির আহমদ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব অভিযোগে কর্ণফুলী থানায় তার বিরুদ্ধে ৭টি ও সদরঘাট থানায় ৩টি চেক প্রতারণার মামলা রয়েছে বলে জানা যায়। এর মধ্যে ১০টি মামলায় এক বছর করে সাজা দিয়েছেন আদালত। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।’

অভিযান পরিচালনাকারী কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.