ADVERTISEMENT

জাফলংয়ে বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের জাফলংয়ে বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাঁদপুর সদরের জগন্নাথপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী (৩০) ও একই এলাকার সোহেল (২৮)।

ওসি পরিমল চন্দ্র দেব বলেন, তিন মোটরসাইকেলে করে ছয় বন্ধু চাঁদপুর থেকে জাফলং বেড়াতে আসার পথে গুচ্ছগ্রাম এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনের মধ্যে ঘটনাস্থলেই সোহেল নামে একজন মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর যাত্রী ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে তাদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত দুইজনের স্বজনরা মরদেহ নিতে সিলেটে আসছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.