বাংলাদেশের ৫০ বছরের উন্নয়নের প্রশংসা জাতিসংঘের

স্বাধীন দেশ হিসেবে বিগত ৫০ বছরে নানা বাধা বিপত্তি পেরিয়ে ব্যাপক সাফল্য অর্জন করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে জাতিসংঘ।

বাংলাদেশের স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে এক পত্র লিখে জাতিসংঘ।

পত্রে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ বছরের অংশীদার হিসেবে আপনাদের এই সাফল্য উদযাপন করছে জাতিসংঘ পরিবার। বাংলাদেশকে এ অবস্থায় নিয়ে আসার পেছনে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি।

জাতিসংঘের পত্রে আরও বলা হয়, মাথাপিছু আয় অপেক্ষাকৃত কম থাকা সত্ত্বেও বাংলাদেশে মা ও শিশু মৃত্যু, টিকাদান, বিদ্যালয়ে ভর্তি হার, এবং অন্যান্য সামাজিক সূচকে সাফল্য অর্জন অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আরও বলা হয়, বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতিসংঘ শান্তি মিশনে সবচেয়ে বেশি সৈন্য রয়েছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সূত্র: বাসস

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.