ADVERTISEMENT

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

ঘড়ির কাঁটায় রাত ১২.০১ মিনিট হওয়ার সাথে সাথে প্রথমে জেলা প্রশাসক শাহিদা সুলতানা রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা জানান। এরপর মুক্তিযোদ্ধা কমান্ড ও পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বাংলাদেশ পুলিশের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।

এর পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আনসারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। পরে সেখানে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স নানা রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.