ADVERTISEMENT

চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ

চট্টগ্রামের ষোলশহর এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে মো. কামাল (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা ওই শিশুকে উদ্ধারে অভিযান শুরু করে। এর আগে সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এক সংবাদকর্মী জানান, সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাকিব ও কামাল নামের দুই শিশু ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যায়। এ সময় রাকিব উঠে আসতে পারলেও কামাল উঠতে পারেনি। পরে নিখোঁজ শিশুর বাবাকে জানানো হয়। তার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের টিম ওই শিশুকে খোঁজাখুঁজি করছে। কিন্তু তাকে এখনও পাওয়া যায়নি। আমাদের আরও একটি ডুবুরি দল কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, এ রকম কোনো ঘটনা আমরা শুনিনি। এ ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। তবে খোঁজ নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.