বিশ্বে করোনায় মৃত্যু ৫২ লাখ ৭৭ হাজার ছাড়ালো

অনলাইন ডেস্ক :

বিশ্বে করোনাভাইরাসে এখনো আক্রান্ত ও মৃত্যু হচ্ছে। এ পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৭৭ হাজার ৩৪৪ জন। এছাড়া করোনায় শনাক্ত হয়েছেন ২৬ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৩৩৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৪ কোটি ২ লাখ ১৬ হাজার ৬৩৬ জন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫ কোটি ১ লাখ ৪৬ হাজার ৫৮২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ১০ হাজার ২৩৭ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৮৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৩ হাজার ৫৩৭ জন।

এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৭৮৯ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.