ADVERTISEMENT

চট্টগ্রামেও হাফ ভাড়ার ঘোষণা

আন্দোলনের মুখে ঢাকার পরে চট্টগ্রামে নগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এ ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার (১১ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার (৫ ডিসেম্বর) সোয়া ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকর থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে ছাত্র-ছাত্রীরা হাফ ভাড়া দিতে পারবেন।

বাস মালিক সমিতির নেতা মো. শাহাজান বলেন, শিক্ষার্থীদের জন্য ঢাকার মতো চট্টগামেও হাফ ভাড়া কার্যকর করা হয়েছে। আগামী ১১ তারিখ থেকে এই ভাড়া নেওয়া হবে। শুধু চট্টগ্রাম সিটি এলাকায় হাফ ভাড়া কার্যকর থাকবে। বন্ধের সময় হাফ ভাড়া থাকবে না। শিক্ষার্থীদের স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন বাসমালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেছিলেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে আমরা কয়েকটি মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.