ADVERTISEMENT

সরকার যদি অবৈধই হয় তা হলে দাবি করছেন কেন: ফখরুলকে কাদের

‘খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকার বাধা’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘সরকার যদি অবৈধই হয়, তা হলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?’

ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার অবৈধই বা হয় কী করে? সংসদে তো আপনাদেরও বৈধ প্রতিনিধিত্ব রয়েছে।

‘আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে’—যোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে, তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

ফের কমল স্বর্ণের দাম

স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে

ফের কমল স্বর্ণের দাম

স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.