ADVERTISEMENT

কক্সবাজারে নৌকা প্রার্থীর ভাগ্নেকে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরে হোছাইন আরিফের ভাগ্নেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার রাত পৌনে ১১টার দিকে গাউসিয়া মসজিদ হেফজখানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন মিন্টু (৪৫) ১নং ওয়ার্ড ঢেমুশিয়াপাড়ার মাস্টার আবুল মকসুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বদরখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (চশমা) হেফাজ সিকদারের একশ-দেড়শ সমর্থক রাত পৌনে ১১টার দিকে গাউসিয়া মসজিদ হেফজখানা এলাকায় হামলা চালায়। এ সময় তারা নৌকার প্রার্থী আরিফের ভাগ্নে গিয়াস উদ্দিনকে পিটিয়ে হত্যা করে।

চকরিয়া থানার ওসি ওসমান গনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা হিসেবে লিপিবদ্ধ করে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.