ADVERTISEMENT

মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মস্তাননগর ইউর্টান এলাকায় ঢাকাগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৯১৮৬৮) ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম সানা উল্লাহ্ (৬০)। সে মস্তাননগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। তার বাড়ী ফেনীর ছাগলনাইয়া এলাকার।

জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, সানা উল্লাহ্ নামের এক মাদ্রাসা শিক্ষক প্রাইভেটকারের ধাক্কায় গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘাতক প্রাইভেটকার ঢাকা মেট্রো গ-২৯১৮৬৮ গাড়িটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.