ADVERTISEMENT

চট্টগ্রামে বস্তিতে চলছে টিকাদান

চট্টগ্রাম নগরীর ঝাউতলা ছিন্নমূল বস্তিতে রেজিস্ট্রেশন ছাড়া টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) দুপুর ২ টা থেকে শুরু হয় এ কার্যক্রম, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এইদিন ৫০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এছাড়া সব মিলিয়ে ৩ দিনে প্রায় ২ হাজার জনকে টিকার আওতায় আনা হবে।

ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বলেন, টিকাদান কার্যক্রম শুরু করেছি৷ মানুষের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ কার্যক্রমে সহায়তা করছেন। আশা করছি সুষ্ঠুভাবে টিকাদান শেষ করতে পারবো।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.