ADVERTISEMENT

খুলশী রেলওয়ে কলোনিতে বসতঘরে আগুন

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দক্ষিণ আমবাগান এলাকায় সেমিপাকা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রেলওয়ে কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, রাত ২ টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এক ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে, উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.