ADVERTISEMENT

তাড়াহুড়ো করে ইসি গঠন আইন করা ঠিক হবে না: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা সঠিক হবে না।

বৃহস্পতিবার রাতে তার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো বিজ্ঞপ্তিতে একথা জনানো হয়।

এর আগে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুজন কর্তৃক প্রস্তুতকৃত ‘নির্বাচন কমিশন নিয়োগ আইন’ এর খসড়ার কপি আইনমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ, অধ্যাপক রুবাইয়াৎ ফেরদৌস, দিলিপ কুমার সরকার প্রমুখ।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়নের পরামর্শ দিলে আইনমন্ত্রী বলেন, জাতীয় সংসদকে পাশ কাটিয়ে এ আইন প্রণয়ন করা সঠিক হবে না।

মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাসে পরবর্তী অধিবেশন বসবে। ফেব্রুয়ারিতে বর্তমান ইসির মেয়াদ শেষ হবে। তাই এই স্বল্প সময়ে ইসি গঠন আইন প্রণয়ন করা সম্ভব নয়।

তিনি আবারও বলেন, ইসি গঠনের জন্য যে সার্চ কমিটি করার নিয়ম চালু আছে- তা আইন না হলেও আইনের কাছাকাছি। কারণ এ সার্চ কমিটি রাষ্ট্রপতি গঠন করে থাকেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.