ADVERTISEMENT

চট্টগ্রামেই প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হ‌বে হবে-নসরুল হ‌া‌মিদ

নিজস্ব প্রতি‌বেদক

চট্টগ্রা‌মেই দে‌শের প্রথম বর্জ‌্য থে‌কে বিদ‌্যুৎ উৎপাদন করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বিদ্যুৎ খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। আগামী দেড় বছ‌রের ম‌ধে‌্য এ প্রকল্প শেষ হ‌বে ব‌লেও জানান তি‌নি।

আজ ১৮ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে নগরের রেডিসন ব্লু’র মোহনা হলে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম ফেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর সামশুল আল আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, চট্টগ্রাম রিজিওনের সভাপতি আব্দুল কয়্যুম চৌধুরী।

মুজিবর্ষে দেশের সব এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আসছে জানিয়ে নসরুল হামিদ বলেন, চট্টগ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দুই-আড়াই বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না দিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

ভবিষ্যতে শহরে যত্রতত্র ঝুলন্ত তার দেখা যাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, শহরের সবধরনের সংযোগ লাইন মাটির নিচে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ নিয়ে সরকার কাজ করছে। চট্টগ্রাম শহরের ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচ দিয়ে লাইন নেওয়ার প্রকল্প সরকার হাতে নিয়েছে। শুধু চট্টগ্রাম নয়, ঢাকাসহ দেশের সব বড় শহরে এ কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের একমাত্র তেল শোধনাগারকে আধুনিকীকরণের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রায় ১৬০ কিলোমিটার গভীর সমুদ্রে পাইপলাইন বসানো হচ্ছে। এতে গভীর সমুদ্রে অবস্থান করা বড় জাহাজ থেকে মাত্র ১২ ঘণ্টায় সহজে তেল খালাস হবে। ফলে তেলের দামে প্রতি বছরে প্রায় ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে নগরের হোটেল রেডিসন ব্লু’তে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১ এ বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১টি স্টল স্থান পেয়েছে। ফেয়ার চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.