ADVERTISEMENT

ডিমকুসুম ও লেবুর রসে, খুশকি যাবে জলে ভেসে

ফিচার ডেস্ক :

প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। শীত এলেই অনেকে খুশকির সমস্যায় ভোগেন। কিন্তু সহজে এ থেকে মুক্তির উপায় কী।

ঘন-কালো চুল পেতে কে না চায়। এ ক্ষেত্রে নারী-পুরুষ উভয়েরই আকাঙ্ক্ষা থাকে। কিন্তু অনেকের চুল বাড়ে না। খুশকিতে নাকাল। যত্নের অভাবে পায় না প্রয়োজনীয় পুষ্টি। কিন্তু আপনি যদি চুলের সঠিক যত্ন করেন, তবে চুল বাড়বে, লম্বা হবে এবং মাথার ত্বকও থাকবে পরিষ্কার।

ডিমে থাকা পুষ্টি উপাদান চুলকে মজবুত করতে সহায়তা করে। সেইসঙ্গে চুলের বৃদ্ধিতেও কার্যকর। আর মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান চুলকে পরিষ্কার করে এবং মাথার ত্বককে সুস্থ করে চুল লম্বা ও মজবুত করে। খুশকি দূর করতেও সহায়ক ডিম। সঙ্গে লেবুর রস যোগ করলে পোয়া বারো।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যাতে নিমিষেই দূর হবে আপনার খুশকি। চলুন, দেখে নেওয়া যাক—

উপাদান

১. একটি ডিমের কুসুম

২. দুই টেবিল চামচ তাজা লেবুর রস

ব্যবহারের পদ্ধতি

১. ডিম ভেঙে কুসুম আলাদা করে একটি বাটিতে রাখুন।

২. বাটিতে লেবুর রস দিন এবং ভালো করে মেশান।

৩. এবার চুলে মিশ্রণটি ভালো করে লাগান।

৪. শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন।

৫. ৩০ মিনিট পর তুলে ফেলুন।

৬. এবার চুল শ্যাম্পু করুন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.