ADVERTISEMENT

বিএনসিসি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ চসিক মেয়রের

সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসির সদর দপ্তর কর্ণফুলী রেজিমেন্টের আয়োজনে দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

আজ (১৫ নভেম্বর) সোমবার বিকেলে খুলশী আবাসিক এলাকায় অবস্থিত সদর দপ্তরে খুলশী এলাকার একশত জন দুঃস্থ, অসহায় ও শীতার্ত শ্রমজীবী ও খেটে-খাওয়া মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় মেয়র বলেন, যারা সংকটে ও বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তারাই প্রকৃত মানব দরদী। করোনাকালে এসব মানবিক মানুষেরা ছিল বলে আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে করোনার থাবা মোকাবেলা করতে সক্ষম হয়েছি।

তিনি বিএনসিসি’র পথ অনুসরণ করে বিত্তবানদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী রেজিমেন্ট বিএনসিসি, চট্টগ্রামের ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার মেজর মো. শরীফুজ্জামান, রেজিমেন্ট এ্যাডজুটেন্ট লেফনেন্যান্ট বিএন মো. গোলাম মোহাইমেন প্রিতুল, বিএনসিসির অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট নাহিদুল ইসলাম, চসিক ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, মো. এসরারুল হক ও বিএনসিসি অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা মেজর মো. সফিকুর রহমান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.