লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম

ক্রীড়া ডেস্ক :

প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-২ গোলে ওয়েস্ট হ্যামের কাছে হেরেছে লিভারপুল। অন্যদিকে ওয়াটফর্ডকে হারিয়ে ১-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল।

১১তম ম্যাচে এই প্রথম হার লিভারপুলের। ম্যাচ শুরুর ৫ মিনিটে কর্নার পায় স্বাগতিক ওয়েস্টহ্যাম। লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার বল রুখতে গিয়ে আত্মঘাতি গোল করে বসেন। আর এই গোলেই পিছিয়ে পড়ে অল রেডরা। ৪১ মিনিটে আলেক্সান্ডারের গোলে সমতা ফেরায় ওয়েস্টহ্যাম। ম্যাচের ৬৬ মিনিটে আবারো লিভারপুলের জালে বল জড়ান পাবলো ফোরনালস। এর কিছুক্ষণ পর কার্ট জুমারের গোলে লিভারপুলের ম্যাচে ফেরার আশা শেষ করেন। ফলে ৩-১ গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। তবে ৮৩ মিনিটে দিভোক অরিগিরির গোলে ব্যাবধান কমালেও সমতাসূচক জয় পায়নি অল রেডরা।

অন্যদিকে ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে আর্সেনাল। শুরুতে এগিয়ে থাকে দুই দলই। তবে বিরতির পর ম্যাচের ৮৯ মিনিটে ওয়াটফোর্ডের জালে বল জড়ান এমিলি স্মিথ রো। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে ওয়াটফোর্ড।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.