ADVERTISEMENT

বাবুল আক্তারের করা মামলা পুন:তদন্তের নির্দেশ আদালতের

চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত নারাজি আবেদন খারিজ করে দিয়েছে। পাশাপাশি আমরা পুনঃতদন্তের জন্য আবেদন করেছিলাম। আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য দিয়েছে। এছাড়া বাবুল আক্তারের করা মামলায় আদালতে জমা দেওয়া প্রতিবেদন গ্রহণ করেনি আদালত।

এর আগে, ২৭ অক্টোবর নারাজি আবেদনের শুনানিতে বাবুল আক্তার উপস্থিতিতে হয়েছেন। শুনানি শেষে আজকে আদেশ দেওয়ার কথা বলেছিলেন আদালত।

গত ১৪ অক্টোবর মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলায় পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন করেছিলেন বাবুল আক্তার নিজে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে আবেদনটি করেন বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তখন তিনি বলেছিলেন, আদালত ২৭ অক্টোবর বাবুল আক্তারের উপস্থিতিতে চূড়ান্ত প্রতিবেদনে নারাজি আবেদনের বিষয়ে শুনানি হবে।

নারাজি আবেদনে বলা হয়েছিল, বাবুল ষড়যন্ত্রের শিকার। তিনি এ মামলার বাদী ছিলেন। তাকে আসামি করতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.