ADVERTISEMENT

মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত শ্রেণির চাহিদা অনুসারে ভবন নির্মাণ করুন: মেয়র

রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমাদের দেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানে মানুষের ঘনত্ব অনুসারে জমির সংকট রয়েছে। তাই ভবন নির্মাণের ক্ষেত্রে আবাসন ব্যবসায়ীদেরকে জমির সীমাবদ্ধতা অনুসারে সাশ্রয়ীমূল্যে মধ্যবিত্ত, নিম্মধ্যবিত্ত শ্রেণির চাহিদা অনুসারে ঊর্ধ্বমুখি করে ভবন নির্মাণ করতে হবে। এতে করে কৃষি ও আবাদি জমি রক্ষা করে আবাসন সংকট নিরসন করা সম্ভব হবে বলে আমি মনে করি।

তিনি আজ মঙ্গলবার সকালে নগরীর টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী অফিসের মেয়র দপ্তরে রিয়েল এস্টেট হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিওনাল কমিটির সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাত করতে এলে একথা বলেন।

এসময় প্যানেল মেয়র মো.গিয়াস উদ্দিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রিহ্যাবের কো-চেয়ারম্যান মাহবুব সোবাহান জালাল তানভীর, সদস্য নাজিম উদ্দিন, মোর্শেদুল হাসান, আব্দুল গাফফার নিয়াজি, মিজানুর রহমান, শারিস্থ বিনতে নূর প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র আরো বলেন,বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির গুরুত্বতা বিবেচনায় বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে কর্ণফুলীর তলদেশে ট্যানেল নির্মাণ, মীরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক জোন, ঘুনধুম পর্যন্ত রেল লাইন ও সড়ক সম্প্রসারণ, মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ বাস্তবায়িত হতে যাচ্ছে।

এতে করে চট্টগ্রাম নগরী ওয়ান সিটি টু টাউনে পরিণত হবে। সে লক্ষ্যকে সামনে রেখে আবাসনের ক্ষেত্রে রিহ্যাবও আমাদেরকে পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে। তিনি নগরীতে যেখানে চসিকের খালি জায়গা আছে সেখানে খেলার মাঠ ও শিশুপার্কসহ নগরবাসীর জন্য কি ধরনের বিনোদনমূলক প্রকল্প নেয়া যায় তা রিহ্যা নেতৃবৃন্দকে ভেবে দেখতে বলেন।

রিহ্যাব সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী মেয়রের কাছে আবেদন জানিয়ে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী আবাসন ব্যবসার ক্ষেত্রে রিহ্যাবের সদস্যপদ ও সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নেয়া বাধ্যতামূলক। কিন্তু অনেক ব্যবসায়ী এই নিয়মনীতি আইনের আওতার বাইরে থেকে ব্যবসা পরিচালনা করছে। তিনি মেয়রের কাছে কর্পোরেশন যাতে এই ধরণের অবৈধ প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে নতুন করে ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন না করে সে ব্যাপারে অনুরোধ জানান।

এছাড়াও তারা সিটি কর্পোরেশনের উন্নয়ন কমিটিতে একজন রিহ্যাব প্রতিনিধি অর্ন্তভুক্তি, রিহ্যাবের সদস্যদের সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিষয়গুলো অনুমোদনের ক্ষেত্রে ওয়ান স্টপ সাভিস চালু, প্রকল্পের নির্মাণাধীন মাটি ও বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিদিষ্ট জায়গা নির্ধারণ করে দেয়া, দিনের বেলায় প্রকল্পের মালামাল পৌছাতে অনুমতি প্রদানের অনুরোধ জানান।

মেয়র তাদের প্রস্তাবণা শুনে বলেন, চসিকের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.