ADVERTISEMENT

কাট্টলীতে গ্যাসের লাইনে লিকেজ: দগ্ধ ৬

চট্টগ্রামের আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সাজেদা বেগম (৪৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), জীবন শেখ (১৪), স্বাধীন শেখ (১৭) ও মাহিয়া আকতার (৯)। বর্তমানে তারা চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার পরিদর্শক এম সাকের আহমদ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বন্ধ ঘরে মশা মারার ব্যাট অন করার সময় গ্যাসের লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে যায়। এতে ওই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দগ্ধ ছয়জনকে রাতে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বার্ন ইউনিটে ভর্তি দেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামুল হক বলেন, ‘ছয়তলা ভবনের একদম টপ ফ্লোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ তদন্তসাপেক্ষে বলা যাবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.