লংকানদের হারিয়ে সেমিফাইনালে পা রাখল ইংলিশরা

ক্রীড়া ডেস্ক :

সবার আগে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল ইংলিশরা। লংকানদের ২৬ রানে হারিয়েছে তারা। আগের তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংল্যান্ড। এবার শ্রীলংকাকে হারিয়ে অনায়াসে সেমিতে উঠলো ইয়ন মরগান বাহিনী।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রানআউটের কাটা পড়েন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা। আরেক ওপেনার কুশল পেরেরা ৯ বলে ৭ রান করে আউট হন আদিল রশিদের বলে। দলের হয়ে ৩ চার ও ১ ছক্কায় ২১ বলে ৩৪ রান করেন ওয়ানিদু হাসারাঙ্গা। অধিনায়ক দাসুন শানাকাকে নিয়ে ভালোই খেলছিলেন তিনি। তারা যতক্ষণ ছিলেন, ততক্ষণ খেলায় ছিল শ্রীলংকা।

তবে হাসারাঙ্গা ফিরতেই বড়সড় ধাক্কা খায় লংকানরা। লিয়াম লিভিংস্টোনের শিকার হন তিনি। কিছুক্ষণ পরই ফেরেন শানাকা। এতে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় তাদের। তিনি করেন ২৫ বলে ২৬ রান। শেষদিকে চেষ্টা করে ভানুকা রাজাপক্ষে। তবে তার ১৮ বলে ২৬ রানের ক্যামিও শুধু হারের ব্যবধান কমায়। শেষ পর্যন্ত ১৩৭ রানে অলআউট হয় শ্রীলংকা। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান, আদিল রশিদ ও মঈন আলি নেন ২টি করে উইকেট।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা শুভ হয়নি ইংল্যান্ডের। দলীয় ৩৫ রানের মধ্যে জেসন রয়, ডেভিড মালান ও জনি বেয়ারস্টো ফেরেন। চতুর্থ উইকেটে ইয়ন মরগানকে নিয়ে দলকে টেনে তোলেন জস বাটলার। ১১২ রানের জুটি গড়েন তারা। ৩৬ বল খেলে ৪০ রান করে থামেন মরগান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.