ADVERTISEMENT

জনতা ব‌্যাং‌কের আমানত ছা‌ড়ি‌য়ে‌ছে ১ লাখ কো‌টি

নিজস্ব প্রতি‌বেদক

ব‌্যা‌ং‌কিং জগ‌তে নতুন মাইলফলক স্থাপন ক‌রে‌ছে জনতা ব‌্যাংক।গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে আমানত এক লাখ কোটি টাকা ছাড়িয়ে এক লাখ কোটি টাকার এলিট ক্লাবে প্রবেশ করেছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে ব‌্যাংক‌টি।

আজ শনিবার (৩০ অক্টোবর) সকালে নগরীর হোটেল পেনিনসুলার জিনিয়া হলে জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ এ তথ‌্য জানান।

তিনি বলেন, শাখার আমানত সংগ্রহ, এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং তদারকির মাধ্যমে শ্রেণিকৃত ঋণ হ্রাসে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি ২০২১ সালে সব লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. কামরুল আহছানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার একেএম শরীয়ত উল্যাহ এফসিএ, এসএএমডির মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম, বিডিএমডির মহাব্যবস্থাপক দেলওয়ারা বেগম, ফরেন ট্রেড ডিভিশনের মহাব্যবস্থাপক আবুল বাসার মো. আবদুল হান্নান এবং এমডি অ্যান্ড সিইও’স সেক্রেটারিয়েটের মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান মাওদুদী।

সম্মেলনে বক্তব্য দেন ডিজিএম মো. ফারুক আহমদ, মো. জাকারিয়া, মো. মোস্তফা আনোয়ার, শ্যামল বিশ্বাস, মো. নূরুল মোস্তফা, মো. আবুল মনসুর, পিযুষ কান্তি ভদ্র, মো. খালেদ মোস্তফা, মো. আবু ছৈয়দ, এজিএম ফজলুল হক, শম্ভু দাশ ও মো. ছিদ্দিক আকবর, মো. নুরুল আলম, দিল মোহাম্মদ, হারুন আল রশিদ প্রমুখ।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সব শাখা ব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক।

শাখা ব্যবস্থাপকদের উদ্দেশে মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য জনতা ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি জনগণ থেকে আমানত সংগ্রহ ও নারী উদ্যোক্তাদের ঋণদানের ব্যবস্থা, আমদানি-রফতানি বাণিজ্য ও বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধির ওপর গুরুত্বরোপ করেন।

চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণে গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি জনতা ব্যাংকের সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

জেনারেল ম্যানেজার মো. কামরুল আহসান বলেন, বিগত বছর করোনাকালে জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগ বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে সমর্থ হয়েছে। চলতি বছরও সব ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করে সে সুনাম অক্ষুণ্ন রাখবে

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.