ADVERTISEMENT

জেএম‌সেন হ‌লে পূজামণ্ড‌পে হামলার প‌রিকল্পনাকারীসহ গ্রেফতার ১০

নিজস্ব প্রতি‌বেদক

নগরীর জেএমসেন হলে পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও ব্যানার ছেঁড়ার পরিকল্পনাকারীসহ ১০ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে কো‌তোয়ালী থানা পু‌লিশ।
আজ শুক্রবার দুপু‌রে কো‌তোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উ‌দ্দিন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন। শুক্রবার রা‌তে তথ‌্য প্রযু‌ক্তির সহায়তায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেফতার করা হয় ব‌লে জানান তি‌নি।

গ্রেফতারকৃতরা হলেন যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. নাছির, সদস্যসচিব মিজানুর রহমান, বায়েজিদ থানার আহ্বায়ক রাসেল, ইয়ার মোহাম্মদ, মো. মিজান, গিয়াস উদ্দিন, ইয়াসিন আরাফাত, হাবিবুল্লাহ মিজান, ইমন ও ইমরান হোসেন।

ও‌সি নেজাম উ‌দ্দিন ব‌লেন,আমরা ঘটনাস্থলের আশপাশে বি‌ভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় যুব অধিকার পরিষদের ৯ নেতা-কর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছি। তারা ঘটনার পরিকল্পনায় ছিলেন। সাধারণ মানুষকের ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলতে হামলার নেতৃত্বও দিয়েছেন। আমরা গ্রেফতারকৃত‌দের বি‌ভিন্ন ফোন কল রেকর্ডও সংগ্রহ করেছি। সেসবেও তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গে‌ছে। এ ঘটনায় আ‌রো যারা জ‌ড়িত তা‌দেরও গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে ব‌লেও জানান তি‌নি।

গত ১৫ অক্টোবর জুমার নামাজের পর কু‌মিল্লায় কোরআন অবমাননার এক প্রতিবাদ মিছিল থেকে নগরীর আন্দরকিল্লা এলাকায় জেএমসেন হলের পূজামণ্ডপে হামলার চেষ্টা করা হয়। এ সময় মণ্ডপের প্রবেশ পথ ও তোরণ ভাঙচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলেন হামলাকারী। ঘটনারপর ১৬ অ‌ক্টোবর ৮৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে উপপরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে মামলা করেন। এ মামলায় এর আ‌গে ৮৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.