ADVERTISEMENT

মুগদা হাসপাতালে বিস্ফোরণে ৭ জন দগ্ধ

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে বিস্ফোরনের ঘটনায় আগুনে দগ্ধ ৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর দেড়টায় তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

এরা হলেন, হাসপাতালটির আইসিইউর নার্স ইনচার্জ শাহিনা (৪০), ক্যাথ ল্যাবের নার্স ইনচার্জ মনিকা পেরেরা (৪০), নার্স রুমি খাতুন (৩১), হাসপাতালে টিকা নিতে আসা সাইদুর রহমান (২৫), টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার (৪৫), ওয়ার্ড বয় নাজমুল হাসান (২১) ও ওমর ফারুক (২৫)।
 
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, দগ্ধ ও আহত ৭ জনকে এখন পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের শরীরে দগ্ধ ও বাকি ৩ জনের শরীরে ইনজুরি রয়েছে। তাদের ৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৬ তলায় আইসিইউ ও ক্যাথ ল্যাবে আগুন লাগে। আইসিইউর পাশের এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সূত্র থেকে জানা যায়। 
 
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। মোট ৭টি ইউনিটের চেষ্টায় ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
 
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ আমরা জানতে পারিনি। 

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.