ADVERTISEMENT

রেলের বেদখল সব জায়গা মুক্ত করা হবে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে রেলওয়ের বেদখল হওয়া সব জায়গা দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেছেন, কাউকে রেলের জায়গা অবৈধভাবে দখলে রাখতে দেওয়া হবে না। কারও জায়গা দরকার হলে আমরা তাদের সময় দেবো। আপনারা দরখাস্ত করেন এবং রেলওয়ের সঙ্গে দেনদরবার করেন। নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে জায়গা লিজ নিতে পারেন। কিন্তু অবৈধভাবে রেলের জায়গা ভোগদখল করে নিজের মনে করে খাওয়ার সুযোগ দেওয়া হবে না। তবে রেলওেয়ের উন্নয়নের জন্য যেসব জায়গা দরকার হবে, সেগুলো ছেড়ে দিতে হবে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ রেল স্টেশনে যাত্রী সুবিধা বাড়াতে প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন ভবন আধুনিকায়ন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ বিভাগে রেল যোগাযোগের উন্নয়ন করতে এবং বিভিন্ন স্টেশনের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধনে এদিন সকাল আটটায় বিশেষ ট্রেনে সফর করেন রেলমন্ত্রী। রাতেই মন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ময়মনসিংহ রেল স্টেশনকে আধুনিকায়ন করে আইকনিক স্টেশনে রূপান্তর করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ময়মনসিংহ এখন বিভাগীয় শহর। এ শহরে রেল যোগাযোগে অবকাঠামো উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। এখন এ স্টেশনটিকে আমরা আইকনিক রেল স্টেশনে রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছি। যেমনটি আমরা কক্সবাজার ও পদ্মা সেতুর ওপারে ফরিদপুরের ভাঙায় করছি।

তিনি বলেন, আইকনিক রেল স্টেশনে যাত্রীদের থাকা এবং বিশ্রামসহ আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। সাত তলার এ স্টেশন নির্মাণে শতকোটি টাকার বেশি ব্যয় করবো।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ময়মনসিংহ থেকে ঢাকার বিমানবন্দর স্টেশন পর্যন্ত স্পেশাল ট্রেন সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেলমন্ত্রী বলেন, ঢাকার ওপর যানজট কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। এখন ময়মনসিংহ থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত একটি ট্রেন দেওয়া হবে। এতে ময়মনসিংহের মানুষ অল্প সময়ে ঢাকায় গিয়ে ব্যবসা-বাণিজ্য ও অফিস শেষ করে আবার ফিরিয়ে আসতে পারবে। এক্ষেত্রে তাদের ঢাকায় বাসা নিয়ে থাকতে হবে না।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্টেশন থাকলেও এখন সেখানে ট্রেন থামে না জানিয়ে রেলমন্ত্রী বলেন, এ স্টেশনেও আমরা ট্রেন থামার ব্যবস্থা করবো। এজন্য স্টেশন প্লাটফর্মটি আধুনিকায়ন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.