বিশ্বে আরও ৪ হাজার মানুষের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন লাখ এক হাজার ৭৩৮ জন। এই সময়ে সুস্থ হয়েছেন দুই লাখ ৮৪ হাজার ৫৯৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় পাঁচ হাজার তিনজনের। নতুন করে শনাক্ত হন তিন লাখ ২৭ হাজার ৮৯ জন।

সোমবার (১৮ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৪৯ লাখ ১৪ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ২৪ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৩৮২ জন। আর বিশ্বব্যাপী করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৫০৫ জন।

এ নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৬৮ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।

প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দ্রুত দেশে দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.