ADVERTISEMENT

চট্টগ্রাম যুদ্ধ সমাধিতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে কমনওয়েলথ দেশগুলোর হয়ে লড়াই করে মৃত্যুবরণকারী সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

রোববার (১৭ অক্টোবর) চট্টগ্রাম কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে ঢাকার ভারতীয় হাই কমিশন প্রতিনিধিরা এবং চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রদ্ধা নিবেদন করেন।

ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামের গভীর নৌ-বন্দর আরাকানে অপারেশন পরিচালনার জন্য একটি উৎকৃষ্ট ঘাঁটি এবং একটি উল্লেখযোগ্য হাসপাতাল কেন্দ্র ছিল।

মূলত হাসপাতালের মৃতদের জন্য তৈরি সমাধিস্থলটি বেশ কয়েকটি বিচ্ছিন্ন স্থান থেকে মৃতদেহ সৎকারের জন্য সম্প্রসারণ করা হয়েছিল। এতে ৭৫১টি যুদ্ধসমাধি রয়েছে, যার মধ্যে ১৪ জন নাবিক, ৫৪৫ জন সৈন্য এবং ১৯৪ জন বিমানবাহিনীর সদস্য রয়েছেন।

এছাড়াও এই যুদ্ধ সমাধিতে বিশ্বযুদ্ধের নয় এমন চারটি সমাধিও রয়েছে। এখানে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, মিয়ানমার, নেদারল্যান্ডস, জাপান এবং তৎকালীন অবিভক্ত ভারতের সৈন্যদের সমাধি রয়েছে। অবিভক্ত ভারতের ২১৪ জনের সমাধির মধ্যে ১০ জনের বেশি রয়েছেন যারা বর্তমান বাংলাদেশের অধিবাসী।

ওই সকল ব্যক্তিরা ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। সমাধিস্থলের প্রবেশ দ্বারে চট্টগ্রাম স্মৃতিসৌধ রয়েছে যা রয়্যাল ইন্ডিয়ান নেভি এবং মার্চেন্ট নেভির ৬ হাজার ৪৬৯ জন নাবিকের স্মরণে তৈরি। এসব নাবিকেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে নিখোঁজ হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন উল্লেখ করেছে, ভারত যখন স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে, তখন আমরা শ্রদ্ধার সাথে সেসব সাহসী নারী-পুরুষদের স্মরণ করি, যারা আমাদের আগামীর জন্য নিজেদের বর্তমানকে বিসর্জন দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের আত্মত্যাগ মিত্রদেশগুলির বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতীয় সৈন্যরা যুদ্ধের সমস্ত ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.