বিশ্বে একদিনে আরও ৫ হাজার জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার তিনজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ নয় হাজার ৬৫৩ জনে।

এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন লাখ ২৭ হাজার ৮৯ জন। এতে বিশ্বব্যাপী করোনা শনাক্ত ছাড়িয়েছে ২৪ কোটি ১১ লাখ ৫০ হাজার ৬৬৬ জনে।

রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় তিন লাখ ১৭ হাজার ৬০৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। মোট সুস্থ হলেন ২১ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ৮২৬ জন।

প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দ্রুত দেশে দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.