ADVERTISEMENT

শপথ নিলেন চট্টগ্রাম বিভাগের ৩৩ জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পৌরসভা ও উপজেলার ৩৩ জনপ্রতিনিধি শপথ গ্রহণ করেছেন। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো. আবদুল মালেক বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। সেই আদর্শের ধারায় জনগণের সেবা করে যাচ্ছি।

প্রথম দফায় দায়িত্ব পালন করার সময় নাঙ্গলকোট পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছি। পৌরসভার ৯টি ওয়ার্ডে শতভাগ বিদ্যুতায়ন, আরসিসি ঢালাই সড়ক, ড্রেন, ব্রিজ-কালভার্ট, পাবলিক টয়লেট নির্মাণ এবং বাজারের সড়ক প্রশস্ত করেছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.