এক ওভার বাকি থাকতেই হেরে গেল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে শ্রীলঙ্কা। টাইগারদের বিপক্ষে ৪ উইবেটে জয় তুলে মাঠ ছেড়েছে লঙ্কানরা।

মঙ্গলবার (১২ অক্টোবর) আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়েছে ১৯ ওভারে ১৪৮ রান তুলে নেয় শ্রীলঙ্কা।

পিঠে হালকা ব্যথা থাকায় এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে, টাইগারদের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে। অধিনায়কত্ব করেন লিটন দাস।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে, ভালো শুরুর আভাস দেয় টাইগাররা। ৪১ রানের মধ্যে লিটন ও নাঈম ফেরেন সাজঘরে। দ্রুত আউট হন মুশফিক। মাঝের দিকে দ্রুত উইকেট হারায় লাল-সবুজরা।

সৌম্যর ২৬ বলে ৩৪ ও শেষ দিকে মেহেদী হাসানের ব্যাটে মাঝারি মানের পুঁজি পায়, বাংলাদেশ। লঙ্কানদের হয়ে দুশমান্থা চামিরা আদায় করেন চারটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের শিকার হন কুশল পেরেরা। ৮ বলে ৪ রান তুলে নাইম শেখের হাতে ধরা পড়েন এই ওপেনার।

আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ১২ বলে ১৫ রান তুলে নেন। দুটি ছক্কা হাঁকান তিনি। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই মেহেদী হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি।

অন্যদিকে তিন নম্বরে ব্যাট করতে নেমে দুটি চারের সাহায্যে ১৫ বলে ১৩ রানের ইনিংস খেলেন দিনেশ চান্দিমাল। অভিজ্ঞ এই ব্যাটার সৌম্য সরকারের বলে বোল্ড হন।

৫ বলে ৭ রান তুলে রান আউট হন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই বলে রানার খাতা না খুলতে পারা ভানুকা রাজাপাকশে সৌম্যর বলে এলবিডব্লিউ হন।

১১তম ওভারের পঞ্চম বলে একই কায়কায় ফিরে যান ৬ বলে ৭ রান করা দাসুন শানাকা। ষষ্ঠ উইকেট পতনের সময় তখন স্কোর ছিল ৭৫ রান। সেখান থেকে দলের হাল ধরেন আভিশকা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে। দুজন মিলে ৭৩ রানের অপরাজিত জুটি গড়েন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.