ADVERTISEMENT

শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়ন অপরিহার্য: তত্ত্বাবধায়ক ডা. রাব্বি

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ উপলক্ষে ” অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য” প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতালের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্তাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, ডা. মোঃ আবদুর রব, জুনিয়র কনসালট্যান্ট ডা. এইচ.এম হামিদুল্লাহ মেহেদী, জুনিয়র কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. অরুনাভ চৌধুরী প্রমূখ।

আলোচনা সভার পূর্বে দিবসটি উপলক্ষে হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে হাসপাতালে এসে শেষ হয়। হাসপাতালের চিকিৎসক-নার্স-কর্মচারীরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্তাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়ন উন্নত জীবন ও সুখী সমৃদ্ধ দেশ গড়ার জন্য অপরিহার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসিক স্বাস্থ্যসেবাসহ সব ধরণের স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। মানসিক স্বাস্থ্যসেবার অবারিত সুযোগ সৃষ্টিতে চিকিৎসক ও চিকিৎসার সেবার কাজে নিয়োজিতদেরকে আরো মনোযোগী হতে হবে।

তিনি আরো বলেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে বাস্তবায়ন করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশে স্থাপন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। এসব সেবা কেন্দ্র থেকে মানুষ সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ পাচ্ছে।

ডা. সেখ ফজলে রাব্বি বলেন, অন্যান্য রোগের মতো মানসিক রোগেরও আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে। চিকিৎসার পাশাপাশি মানসিক রোগীকে পারিবারিক ও সামাজিক সমর্থন দিতে হবে। ঝাড়ফুঁক বা অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি পরিহারে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.