ADVERTISEMENT

খুলশীতে ৮ সেমিপাকা বসতঘর ভস্মীভূত

চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটজন মালিকের আটটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।

শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মতিঝর্ণা ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।

তিনি বলেন, মতিঝর্ণা এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি পাঠানো হয়। সোয়া এক ঘণ্টার চেষ্টা শেষে পৌনে ১টার দিকে আগুন নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

বৈদ্যুতিক কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.