ADVERTISEMENT

কবিতা আর কথামালাতে সিআরবি রক্ষার আবেদন

আবৃত্তি হচ্ছে প্রতিবাদের নানন্দিক ভাষা। বাংলাদেশের স্বাধীনতা-গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে সকল প্রগতিশীল সংগ্রাম, অধিকার আদায়ের লড়াইয়ে আবৃত্তি হয়ে উঠেছে প্রতিবাদের অন্যতম মাধ্যম। লড়াই-সংগ্রামের পুন্যভূমি চট্টগ্রামবাসী অধিকার আদায়ের আন্দোলনে সুদীর্ঘ কাল থেকে চট্টগ্রামের আবৃত্তি সংগঠনগুলো নেতৃত্ব দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের ফুসফুস সিআরবি রক্ষায় তারাও কণ্ঠ যুদ্ধে নেমেছে।

আজ শনিবার (৯ অক্টোবর) চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের ফুসফুস সিআরবি রক্ষার আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে সিআরবি রক্ষায় দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন আবৃত্তিশিল্পীবৃন্দ।

আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ‘চট্টগ্রামের ফুসফুস খ্যাত অনন্য প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এলাকা সিআরবি। যেখানে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, রবীন্দ্র-নজরুল জয়ন্তীসহ নানা ঐতিহ্যগত সাংস্কৃিতক উৎসব অনুষ্ঠিত হয়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই নয়, ঐতিহাসিক কারণেও গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে স্বীকৃত এই সিআরবি। ঐতিহ্যমন্ডিত এই সিআরবিকে এখন ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। শত বছরের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন বক্তারা।

আবৃত্তি শিল্পী ও বক্তারা প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াতে মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনি-পেশার ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধ এ আন্দোলনেরর মাধ্যমে গড়ে তোলার আহবান জানান।

সমাবেশে বক্তারা আরো বলেন, চট্টগ্রামে সাংস্কৃতিক চর্চার প্রানকেন্দ্র এই সিআরবি। সিআরবি যদি দখল হয়ে যায়, তবে সংস্কৃতি চর্চার এই ঐতিহ্যবাহী স্থানটি হারিয়ে যাবে।যা কোন ভাবেই চট্টগ্রামের সর্বস্তরের মানুষ হতে দেবে না। রেলওয়ে হাসপাতালটিকে নন হ্যারিটেজ এলাকা দেখিয়ে রেলের জায়গা হাতিয়ে নেয়ার গভীর ষড়যন্ত্র চলছে বলেও জানান বক্তারা।

সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম এর পরিবেশনার মাধ্যমে সিআরবি রক্ষায় আবেদনে আবৃত্তি করেন আলপনা বড়ুয়া, মিশু ভট্টাচার্য্য, শারমিন সুলতানা, ঐশী পাল, অনির্বাণ পাল, সিগ্ধা সিকদার, শাকিল আহমদ, জীবন বড়ুয়া, সিগ্ধা বড়ুয়া, দীপা দাশ, শামীমা ইয়াসমিন, প্রজ্ঞা পারমিতা সেন গুপ্তা, পৃথুলা চৌধুরী, আবৃত্তি করেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, তারুণ্যের উচ্ছ্বাস, দৃষ্টি চট্টগ্রাম, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, একুশ আবৃত্তি ও মানবতা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, স্বপ্ন যাত্রী, আবৃত্তি আলয় বৈখরী।

সমাবেখে বক্তব্য রআখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নাগরিক সমাজ চট্টগ্রামে কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, ড. ইদ্রিস আলী, কবি হোসাইন কবির, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মকসুদ, বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি আব্দুল হালিম দোভাষ, ন্যাপনেতা মিঠুল দাশ গুপ্ত, ঋত্বিক নয়ন সম্মিলিত আবৃত্তি জোটের সহ সভাপতি আবৃত্তি শিল্পী প্রনব চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম আবৃত্তি জোটের সহ সভাপতি আবৃত্তি শিল্পী ফারুক তাহের, উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, হুমায়ুন কবির মাসুদ, কবি মিনু মিত্র, সাবের আহমেদ, নারায়ন দাশ,তাপস দে, আবৃত্তি শিল্পী বিপ্লব কুমার সেন, অনির্বাণ দত্ত, সাজ্জাদ হোসেন জাফর, মজিবুর রহমান বিপ্লব, আজম উদ্দিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.