রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক :

রোমাঞ্চ ছুঁয়ে গেল তুরিনের আলিয়াঞ্জ অ্যারেনায়। অবিশ্বাস্য এক গল্প লিখল ফ্রান্স। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছিল তারা। দ্বিতীয়ার্ধে তিন গোল করে ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছে ম্যাচ। উয়েফা নেশন্স লিগের ফাইনালও তাতে নিশ্চিত হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।

টুর্নামেন্টটির দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার রাতে বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়েছে ফ্রান্স। ইতালির জয়যাত্রা থামিয়ে দেওয়া স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে তারা।

৩৭ মিনিটে ম্যাচের প্রথম গোলটি আসে ইয়ানিক কারাসকোর পা থেকে। ডি ব্রুইনার পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ও গোলরক্ষক হুগো লরিসকে বোকা বানিয়ে গোল করেন তিনি। প্রথমার্ধেই ডি ব্রুইনার কাছ থেকে বল পেয়ে ব্যবধানে দ্বিগুণ করেন রোমেলো লুকাকু।

৫৮ মিনিটে সহজ একটি সুযোগ মিস করেন গ্রিজম্যান। ৪ মিনিট পরই অবশ্য এক গোল শোধ দেয় ফ্রান্স। এমবাপের বাড়ানো বল থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন বেনজেমা। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করেন এমবাপে। ইউরোতে টাইব্রেকারের শেষ শট মিস করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

সমতায় ফিরে আক্রমণের চাপ বাড়ায় ফ্রান্স। কিন্তু উল্টো ৮৭ মিনিটে গোল করেছিলেন লুকাকু। তবে তিনি অফসাইডে থাকায় সেটি বাতিল হয়ে যায়। ম্যাচের শেষ মিনিটে থিও হার্নান্দেজের গোলে উল্লাসে মাতে ফ্রান্স।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.