ADVERTISEMENT

নগরীতে ৫ প্রতিষ্ঠান‌কে ভোক্তা অধিকারের জরিমানা

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ কর্তৃক চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, আরাকান রোড, চকবাজার, রহমতগঞ্জ এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

আজ (৬ অক্টোবর) বুধবার সকাল ১১টা থেকে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ৫ প্রতিষ্ঠান‌কে বি‌ভিন্ন ধারায় দুইলক্ষ ছা‌ব্বিশ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

অ‌ভিযা‌নে ‌‌মেয়াদ বিহীন ঔষধ ধ্বংস ও নকল ওয়ালটন ভো‌ল্টেজ স্ট‌্যা‌বিলাইজার জব্দ করা হয়। পাশাপা‌শি ব‌র্ণিত নকল স্ট‌্যা‌বিলাইজার সংরক্ষণ করায় ই‌লে‌ক্ট্রো‌নিক্স মার্ট নামক দোকান সিলগালা ক‌রে সাম‌য়িক বন্ধ করা হয় এবং দুই‌টি লি‌খিত অ‌ভি‌যোগ নিষ্প‌ত্তি করা হয়।

চট্টগ্রাম মে‌ট্রোপলিটন পু‌লি‌শের এর সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌ন প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপ‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

পাঁচলাইশ থানার বহদ্দারহাটের আল-মদিনা ফার্মেসীকে মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ব‌র্ণিত মেয়াদ বিহীন ঔষধ ধ্বংস করা হয়। নিউ ম্যানিলা হোটেল এন্ড বিরিয়ানি হাউজকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বহদ্দারহাট এলাকার ওয়ালটন প্লাজা ই‌লেক্ট্রা‌নিক্স কে কোম্পানী নির্ধা‌রিত মূল্যের চে‌য়ে বে‌শি মূ‌ল্যে ই‌লে‌ক্ট্রো‌নিক্স পণ‌্য বিক্রয়ের উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করায় ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। একই প্রতিষ্ঠান‌কে নকল ওয়ালটন ভো‌ল্টেজ স্ট‌্যা‌বিলাইজার বিক্রয় করায় জ‌নৈক ভোক্তার অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে ২০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়।

একই এলাকার ই‌লে‌ক্ট্রো‌নিক্স মার্ট নামক দোকানকে নকল ওয়ালটন ভো‌ল্টেজ স্ট‌্যা‌বিলাইজার বিক্রয়ের জন‌্য সংরক্ষণ ও ওয়ালটন এর অননু‌মো‌দিত সাইন‌বোর্ড ব‌্যবহার ক‌রে ক্রেতা সাধারণ‌কে প্রতা‌রিত করায় প্রতিষ্ঠান‌টি সিলগালা ক‌রে সাম‌য়িক বন্ধ করা হয়।

চকবাজার মো‌ড়ের কুটুম্ববাড়ি রে‌স্তোরাঁ‌কে তাঁর উৎপা‌দিত দই, ফির‌নি‌তে উৎপাদন-মেয়াদ না দেয়ায়, উৎপা‌দিত খাদ‌্যদ্রব‌্য অস্বাস্থ‌্যকর উপা‌য়ে সংরক্ষণ করায় ৪০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়।

গ‌ণি বেকা‌রি মো‌ড়ের কিউ‌সি ট্রেডিং লিঃ (‌ফি‌লিং স্টেশন) কে প‌রিমা‌পে কারচু‌পি ক‌রে কম প‌রিমা‌ণে অক‌টেন বিক্রয় করায় ৮০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ক‌্যা‌লি‌ব্রেশন না করা পর্যন্ত দুই‌টি ডিস‌পেনসার বন্ধ রাখ‌তে নি‌র্দেশ দেয়া হয়। জ‌নৈক ভোক্তার অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে একই প্রতিষ্ঠান‌কে আ‌রও ২০ হাজার টাকা জ‌রিমানা করে সতর্ক করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.