ভোট দিতে বিসিবিতে নাজমুল হাসান পাপন

নিজস্ব প্রতিবেদক : বুধবার সকাল ১০টায় শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। দুপুর ১২টায় নাজমুল হাসান পাপনের বিসিবিতে আসার খবর ছড়িয়ে পড়ে। সদ্য সাবেক হওয়া ক্রিকেট বোর্ড প্রধানের বিসিবি কার্যালয়ে আসাকে কেন্দ্র করে তার শুভাকাঙ্ক্ষীরা সকাল থেকেই ভিড় জমান, তাদের গায়ে ছিল পাপনের ছবি সম্বলিত টি-শার্ট। সমর্থকদের অপেক্ষার পালা একটু দীর্ঘ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দুপুর ২টায় বিসিবিতে আসেন পাপন।

শুভাকাঙ্ক্ষীদের চাপে এদিন শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল ফটকেই গাড়ি থেকে নেমে পড়তে হয় তাকে। সেখানেই পাপনকে ফুলেল শুভেচ্ছা জানান সমর্থকরা। পরে সে সব সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে বিসিবি কার্যালয়ে ঢোকেন পাপন। সমর্থকরা স্লোগানে স্লোগানে জানান, আবার বিসিবি সভাপতি পদে দেখতে চান পাপনকে। ভোট দিতে যাওয়ার সঙ্গে অবশ্য সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তিনি।

এবার বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ এ পরিচালক পদে লড়ছেন পাপন। এই ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হতে লড়ছেন সর্বমোট ১৫ জন। নির্বাচনের সবচেয়ে আকর্ষণ এই ক্যাটাগরিকে ঘিরে। পাপনের সঙ্গে বাকিরা হলেন; গাজী গোলার মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মাহবুব আনাম (মোহামেডান স্পোটিং ক্লাব), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ডডিওএইচএস স্পোর্টিং ক্লাব), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়ের হোসেন (আজাদ স্পোর্টিং), মঞ্জুর হোসেন (ঢাকা এসেটস) আব্দুর রহমান (মিরপুর বয়েজ), রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি) এবং মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি)।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.