ADVERTISEMENT

মুহিবুল্লাহ হত্যায় দুই জন ৩ দিনের রিমান্ডে: গ্রেফতার ৫

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: শীর্ষ রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’র চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩ অক্টোবর) বেলা পৌনে ১২টায় কক্সবাজার তামান্না ফারাহ’র আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকাল ১১টার দিকে হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া ওই ২ জনকে আদালতে হাজির করে পুলিশ। তারা হলো উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের আশ্রয় নেওয়া সি ব্লকের নুর বশরের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩)।

এদিকে মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ জনের মধ্যে ৪ জনকে ১৪ এপিবিএন এবং ১ জনকে উখিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের করা আবেদনের আলোকে জিজ্ঞাসাবাদের জন্য তামান্না ফারাহ’র আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে মুহিবুল্লাহ হত্যায় মো. ইলিয়াস (৩৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। রোববার (৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) নাইমুল হক।

আটক মো. ইলিয়াস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে-৫ এর বাসিন্দা। নাইমুল হক জানান, রোববার (৩ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে-৫ এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার দুপুরে এ মামলায় ২ জনকে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজার তামান্না ফারাহ’র আদালত। এ নিয়ে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় ২৫ জন অজ্ঞাতনামা আসামি দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার বাদী হয়েছেন নিহত মুহিবুল্লাহ’র ছোটভাই হাবিব উল্লাহ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.