ADVERTISEMENT

ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৪ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচর বিসিজি স্টেশনের ১০ কিলোমিটার দক্ষিণের গভীর জঙ্গল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন, ২৮ নম্বর ক্লাস্টারের জে ৫-৬ নম্বর কক্ষের রবি উল্লাহর ছেলে এহেসান উল্লাহ (২২), তার স্ত্রী কিসমতারা (২১), মেয়ে সুমাইয়া (৫), আকিফা আক্তার (৩), ছেলে মো. রাসেদ উল্যাহ (১০ মাস), ৮ নম্বর ক্লাস্টারের এম-৯ কক্ষের মনিরের স্ত্রী সেনোয়ারা (২৫), তার মেয়ে রিয়া মনি (৪), সিপা মনি (২), ৫০ নম্বর ক্লাস্টারের সি-৬ কক্ষের নুর আলমের ছেলে নুরুল আজিম (২৩), তার স্ত্রী সৈকত আরা (১৮), ছেলে নুরুল হাকিম (১০), ২৩ নম্বর ক্লাস্টারের সি ১১-১২ নম্বর কক্ষের আবদুল হাসিমের ছেলে মো. ইব্রাহিম (৩১), তার স্ত্রী জামালিদা (২৬), ছেলে আবদুল কাদের (৮), মেয়ে আল মরিজা (৭), নুর কায়িদা (৫), ফাতেমা (১০ মাস), ৬০ নম্বর ক্লাস্টারের এফ-১১ নম্বর কক্ষের মৃত নুর আহমেদের ছেলে মো. আলী (১৯), ২৪ নম্বর ক্লাস্টারের কে ৩-৫ নম্বর কক্ষের মৃত রহমত উল্লাহর ছেলে সেফায়েত উল্লাহ (২৮), তার মেয়ে নয়ন (১২), জান্নাতুল ফেরদাউস (৮), সুমাইয়া (৫) হাসিনা (২)।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালানোর জন্য ২৪ রোহিঙ্গা নাগরিক জঙ্গলে অবস্থান করছিল। এমন তথ্য পেয়ে এপিবিএন ও কোস্ট গার্ড তাদের আটক করে। তাদের বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে নৌকাযোগে চট্টগ্রামে রওনা দেয়ার কথা ছিল।

তিনি আরও বলেন, পুলিশের সহায়তায় তাদের ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.