ইকুয়েডরের কারাগারে ফের দাঙ্গা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক:

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২৪ জন বন্দি নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন।

দেশটির কারাগারে এ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো দাঙ্গার ঘটনা ঘটল।

ঘটনাটি ঘটেছে গুয়ায়াস প্রদেশের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরালে ।

কারাগারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাম্প্রতিক মাসগুলোতে বিবদমান গ্রুপগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দেশটির কারা সংস্থা এসএনএআই এক বিবৃতিতে বলেছে, “গুলি ও বিস্ফোরণের কারণে সেন্টার ফল দ্য ডেপারভেইশন অব লিবার্টি গুয়াইয়াস এন১ এর বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়। সংঘর্ষে ২৪ জন (কারাবন্দি) নিহত এবং ৪৮ জন আহত হয়।”

এর আগে ফেব্রুয়ারিতে দেশটির আরেকটি কারাগারে দাঙ্গায় অন্তত ৭৯ জন এবং জুলাইতে আরেকটিতে অন্তত ২২ জন নিহত হয়েছিল।
দেশটির বিভিন্ন কারাগারে ৩৯ হাজার বন্দি আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.