ছয়টি করোনা পরীক্ষা ল্যাবের অনুমোদন দিল আরব আমিরাত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি করোনা পরীক্ষা ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা পরীক্ষার জন্য যে ছয়টি প্রতিষ্ঠানকে ল্যাব স্থাপনের অনুমোদন দেওয়া হয় সেগুলো হলো- আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, , গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

এই অনুমোদনের ফলে বাংলাদেশের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি এবং শারজাহ যাওয়ায় কোনো বাধা থাকল না।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.