শেখ হাসিনার জন্মদিনে মোদির ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা ও ফুল পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস ওয়াশিংটন ডিসি সফররত শেখ হাসিনাকে মোদির ওই শুভেচ্ছা বার্তা ও ফুল পৌঁছে দেয়।

ভারতীয় হাইকমিশন ফেসবুকে জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার সুস্বাস্থ্য ও বাংলাদেশের মানুষের সেবায় সাফল্য কামনা করেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তায় মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফলতা কামনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.