ADVERTISEMENT

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আবারও গণটিকা কর্মসূচি শুরু হচ্ছে। এ দিন ৮০ লাখ মানুষকে টিকা দেয়া হবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে টিকাদান কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার জন্মদিনেই এই টিকাদান কর্মসূচি শুরু হবে। আপাতত এক সপ্তাহের জন্য এই ক্যাম্পেইন চলবে। এবারে গণটিকাদান কর্মসূচির প্রতিদিন ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার টার্গেট ধরা হয়েছে। এই টার্গেট পূর্ণ না হওয়া পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি চলবে। প্রয়োজনে একাধিক শিফটে টিকা দেয়া হবে।

তিনি আরও বলেন, সেখানে দরিদ্র জনগোষ্ঠী রয়েছেন, যাদের মধ্যে অনেকে বয়স্ক রয়েছেন, হার্ড টু রিচ এলাকায়- যারা সবসময় টিকাদান কেন্দ্রে আসতেও পারে না, তাদের জন্য এবারের টিকাদান কর্মসূচি চলবে। বর্তমানে নিয়মিত কর্মসূচিতেও প্রতিদিন ছয় লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গেল ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকা দেয়ার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম। তবে টিকার সংকটের কারণে সেই কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেসময় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে। এর পাশাপাশি নিয়মিত চলমান কর্মসূচিও চলবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.