ADVERTISEMENT

চট্টগ্রা‌মে চাকায় হাওয়া দেয়ার সময় বিস্ফোরণ: নিহত ১

নিজস্ব প্রতি‌বেদক

নগরীর ওয়াসার মোড় এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় টায়ার বিস্ফোরিত হয়ে দোকান মালিক মোহাম্মদ বেলাল হোসেন (৫২) নিহত হয়েছেন

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দি‌কে এ ঘটনা ঘটে।

নিহত দোকান মা‌লিক  মোহাম্মদ বেলাল হোসেন কুমিল্লাহর মনোহরগঞ্জ থানার বাইকাগাঁও গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত ক‌রে চকবাজার থানার উপপ‌রিদর্শক ( এসআই ) শামসুল ইসলাম বলেন, ওয়াসার মো‌ড়ে গাড়ির টায়ারের হাওয়া দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরিত হ‌লে ঘটনাস্থ‌লে দোকান মা‌লিক বেলাল হো‌সেন নিহত হয়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে চট্টগ্রাম মে‌ডি‌কেল হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হয়ে‌ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.