ADVERTISEMENT

সিআরবি চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ

নিউজ ডেস্ক :

প্রাকৃতিক দুর্যোগ ভারি বৃষ্টি উপেক্ষা করে প্রাণ-প্রকৃতি সমৃদ্ধ চট্টগ্রামের সিআরবি রক্ষায় সমবেত হয়েছিলেন চট্টগ্রামের সর্বস্তরের প্রগতিশীল সুস্থ ধারার সচেতন নাগরিকবৃন্দ।

চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি রক্ষায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সিআরবি চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

মানুষের চেতনা, নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে, সিআরবিতে হাসপাতাল নির্মিত হলে পরিবেশ দূষণ ঘটবে এবং পুরো সিআরবি এলাকাটির প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক বলয় হুমকির মুখে পড়বে। প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না। সিআরবি রক্ষা করতে হবে চট্টগ্রামের স্বার্থে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মুনাফা লোভী বর্ণচোরা-সুবিধাবাদীরাই সিআরবিতে হাসপাতাল চায়। যে কোন মূল্যে সিআরবি রক্ষা করা হবে, সিআরবি রক্ষার আন্দোলন পরিবেশ রক্ষার মানবিক আন্দোলন। পরিবেশর রক্ষা হলে মানুষ বাঁচবে। যাদের মানুষের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা নেই, যারা টাকা বানানোর ধান্ধায় থাকেন, তারাই সিআরবিতে হাসপাতাল চায়। যারা সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করতে সেখানে হাসপাতাল নির্মাণের পক্ষ নেবেন, তারা চট্টগ্রামের তথা দেশের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। যে কোন মূল্যে সিআরবি রক্ষা করা হবে।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বৈরী আবহাওয়া কারনে পূর্বনির্ধারিত “মিনি ম্যারাথন দৌড় ” ও ” উদীচী” গান স্থগিত করা হলেও প্রতিদিনের মত যথারীতি অবস্থান কর্মসূচি পালন করা হয়।

নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাজাহান চৌধুরী, ঋত্বিক নয়ন, আবৃত্তি শিল্পী প্রনব চৌধুরী, সাবেক ছাত্রনেতা আরফাতুল রহমান ঝিনুক, তাপস দে প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.