ADVERTISEMENT

চট্টগ্রামে এলো আরও তিন লাখ ২৫ হাজার টিকা

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের আরও তিন লাখ ২৫ হাজার ১২০ ডোজ টিকা এসেছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে এসব টিকা চট্টগ্রামে এসে পৌঁছায়। যা চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সেন্ট্রাল ইপিআই কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে।

আজ সকালে আনুষ্ঠানিকভাবে এসব টিকা গ্রহণ করেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

জানা গেছে, ঢাকার গাজীপুরের বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেডের সেন্ট্রাল ওয়ার হাউজ থেকে প্রতিষ্ঠানটির নিজস্ব পরিবহনযোগে এসব টিকা চট্টগ্রামে আসে। এর মধ্যে সিনোফার্মের ৩ লাখ ১০ হাজার ডোজ এবং মডার্নার ১৫ হাজার ১২০ ডোজ টিকা রয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘গত সপ্তাহে এসব টিকা বরাদ্দ দেওয়া হয়। আজ সকালে ভ্যাকসিনগুলো এসে পৌঁছায়। এসব ভ্যাকসিন ইপিআই কোল্ড স্ট্রোরে রাখা হয়েছে। চাহিদা অনুযায়ী তা কেন্দ্রে-কেন্দ্রে সরবরাহ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.