ADVERTISEMENT

চান্দগাঁও ও কোতোয়ালীতে ১০ দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও কোতোয়ালী থানা এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় ১০ দোকানিকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, চান্দগাঁও থানাধীন কামাল বাজার ও কাজীরহাট এলাকার আরাকান রোডে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃত্ব দেন।

তিনি ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসার কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৭ জনের বিরুদ্ধে মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা করেন।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস মেহেদিবাগে ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে নির্মাণসামগ্রীর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৩ জনের বিরুদ্ধে মামলাসহ ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), চসিকের কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.