চট্টগ্রামে একদিনে আরও ৪ জনের মৃত্যু: শনাক্ত ২২২

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) এক হাজর ১৫১ জনের করোনার নমুনা পরীক্ষায় ২২২ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৩৪ জন এবং বিভিন্ন উপজেলার ৮৮ জন।

চট্টগ্রামে ১০ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে, শুক্রবার (১৮ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫৪ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২২২ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ৬৮৮ জনে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.