ADVERTISEMENT

বাকলিয়ায় দেশীয় অস্ত্রসহ পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজিসহ মো. আলী আকবর (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে সোয়া ৫ টার দিকে হাটখোলা এলাকার আব্দুস সোবহান রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আলী আকবর পূর্ব বাকলিয়া আব্দুল লতিফ হাট এলাকার আব্দুস সোবহানের বাড়ীর মৃত মোজাহারুল হকের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, মামলার পলাতক মো. আলী আকবরকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.